ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের হাটহাজারীতে বসতঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারীতে পায়েল মনি (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউপির ৫নং ওয়ার্ডস্থ বখতেয়ার মাঝির বাড়ির একটি বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত পায়েল মনি ওই বাড়ির গ্রাম পুলিশ আবুল কালামের ছেলে প্রবাসী রুবেল হোসেনের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য নঈম উদ্দিন লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রবাসী রুবেলের সঙ্গে উপজেলার ৮নং মেখল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মন্নার দোকান এলাকার ছবুর মিস্ত্রির বাড়ির পারভেজ বাচার মেয়ে পায়েল মনির পারিবারিকভাবে বিয়ে হয়। গত দেড় দুইমাস আগে তার স্বামী রুবেল হোসেন জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই গমন করেন।

রুবেলের বাবা আবুল কালাম জানান, দুপুরের দিকে তিনি বাসায় এসে পুত্রবধূকে মোবাইলফোনে কথা বলতে দেখেন। মোবাইলফোন চেক করে দেখা যায় ফোনের অপর প্রান্তের মানুষটি তাদের অচেনা। তবে সে ভবিষ্যতে এমন কাজ আর করবে না জানিয়ে তাকে (শ্বশুরকে) এ ঘটনা তার (নিহতের) বাবাকে না জানানোরও অনুরোধ করেন।

কিন্তু শ্বশুর আবুল কালাম ঘটনাটি তার বেয়াই মো. পারভেজ (নিহতের বাবাকে) জানালে তিনিও ফোন করে তার মেয়ের সঙ্গে কথা বলেন। পরে বিকাল ৩টার দিকে আমি পুনরায় কর্মস্থলে চলে যাই। বিকালে খবর আসে আমার পুত্রবধূ আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেন।

নিহত পায়েল মনির বাবা রাউজান উপজেলার মোবারকখীল এলাকার মো. পারভেজ জানান, আমার মেয়ের সঙ্গে বেয়াইয়ের পরিবারের কারো সঙ্গে কোনো ঝামেলা ছিলনা। তবে, বেয়াইনের সঙ্গে ঝগড়াঝাঁটি হতো।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102