ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে অস্ত্র বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার পুলিশ সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ বার পঠিত

চট্টগ্রামের কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেটের সামনে অস্ত্র বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হওয়া শিল্প পুলিশের কনস্টেবল সৌরভ বড়ুয়াকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা অস্ত্র মামলায় কারাগারে পাঠানো হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শাহ মুহাম্মদ আবদুর রউফ আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় আজ কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে তাকে নগরীর কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেট থেকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। কঠোর গোপনীয়তা নেওয়া হলেও আজ সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। অস্ত্রসহ গ্রেপ্তারের পর কনস্টেবল সৌরভ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলালউদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় আজ শনিবার অস্ত্র আইনে মামলা করেন। পরে এই মামলায় আসামি পুলিশ সদস্য সৌরভ বড়ুয়াকে আদালতের মাধ্যমে আজ সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম শিল্প পুলিশে কর্মরত কনস্টেবল সৌরভ বড়ুয়া পাঁচদিন আগে থেকে ছুটিতে রয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ জানতে পারে, জেলা পরিষদ মার্কেটের সামনে অস্ত্র বিক্রির জন্য এক ব্যক্তি অপেক্ষা করছেন। তখনই তারা সেখানে গিয়ে সৌরভ বড়ুয়াকে আটক করে। পরে তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে সৌরভকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়। পরে এই ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102