ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতারের পর আলভীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯ বার পঠিত

চট্টগ্রামে এক হাজার ৪০০ পিস ইয়ারসহ গ্রেফতার পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বুধবার (৭ সেপ্টেম্বর) তাকে অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার রাতে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন থেকে আলভী ও তার বন্ধু আশরাফুল ইসলাম শাওনকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পরে তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আলভী পটিয়া পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকার গাজীর বাড়ির গাজী মফিজুর রহমানের ছেলে ও আশরাফুল ইসলাম প্রকাশ শাওন খুলনা জেলার রুপসা থানা এলাকার আবু হানিফের ছেলে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন গণমাধ্যমকে বলেন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। ইয়াবা সেবন ও বিক্রি দলীয় শৃঙ্খলা পরিপন্থি। আমরা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স আছি।

পটিয়া থানার এসআই আহসান হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলভী ও শাওনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102