ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিপ্তর। মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ হিমায়েত কাজী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। লয়েল রোড এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২শ পিস ইয়াবাসহ নজরুল শেখ নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে ২৮৫০ পিস ইয়াবাসহ মমতাজ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শাহ আমাত সেতু এবং স্টেশন রোডের পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় আবদুর রহিমের কাছ থেকে ৬৫০ পিস এবং রফিকুল ইসলামের কাছ থেকে ৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102