ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৫১৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫১৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন একজন। শুক্রবার (০২ এপ্রিল) জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ৯টি ল্যাবে ২ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত হিসেবে ৫১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪৩৬ জনই নগরীর বাসিন্দা।

৮২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলার মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ২৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এরপর রাঙ্গুনিয়ায় ১০ জন আক্রান্ত পাওয়া গেছে। বাকি উপজেলার প্রতিটিতে সংক্রমণ এর চেয়ে কম।

চট্টগ্রামে এ নিয়ে ৪০ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে নগরীতে ৩২ হাজার ৪৯৮ জন এবং উপজেলায় ৮ হাজার ৩০৩ জন।

গত ২৪ ঘণ্টায় একজনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৩৮৯ জন। এর মধ্যে নগরীতে ২৮৫ জন এবং উপজেলায় ১০৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102