ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে একদিনে শনাক্ত ৫০, হার ২০.৩৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৮ হাজার ৩৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৩৯ শতাংশ। তবে এ সময়ে কেউ মারা যাননি। ফলে জেলায় করোনায় মৃতের সংখ্যা এক হাজার ১৩৬৬ জনই রয়েছে।

রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আগের দিন শনিবার ৪১ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ২০ দশমিক ৩৯ শতাংশ।

রোববার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪১ জন নগরের এবং ৯ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে আটজন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩ জন, অ্যান্টিজেন টেস্টে একজন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে পাঁচজন, আরটিআরএলের ল্যাবে চারজন, ইপিক হেলথ কেয়ারের ল্যাবে পাঁচজন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে সাতজনের করোনা শনাক্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102