ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে এক বছরে এইডস শনাক্ত ৫০, মৃত্যু ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গত এক বছরে (২০২১ সালে) নতুন করে ৫০ জন এইচআইভি-এইডস শনাক্ত হয়। এর মধ্যে পুরুষ ৩৭ জন, মহিলা ১১ জন এবং শিশু ২ জন। গত এক বছরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পাঁচজন। এর মধ্যে পুরুষ ৩ জন, মহিলা ১ জন এবং শিশু ১ জন।

বুধবার বিশ্ব এইডস দিবস-২০২১ উপলক্ষ্যে চমেক হাসপাতাল এ তথ্য প্রকাশ করে।

অন্যদিকে, চমেক হাসপাতালে প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) কার্যক্রমের আওতায় ইতোমধ্যে ২১ জন এইচআইভি আক্রান্ত মায়ের সফল ডেলিভারি সম্পন্ন করা হয়। পিএমটিসিটি ইন্টারভেনশনের ফলে ২১টি ডেলিভারির মধ্যে ২১টি বাচ্চাই এইচআইভি মুক্ত।
বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের যৌথ উদ্যোগে হাসপাতালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে। ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পিএমটিসিটি সেবা জোরদারকরণ প্রকল্প-চমেকহার সহযোগিতায় বিশ্ব এইডস দিবস পালিত হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি ২০১৯ ইং সাল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে পিএমটিসিটি সেবা কার্যক্রম চালু করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102