ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮৯ জনে। সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২ এপ্রিল) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৫১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন একজন। চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারের একটি ল্যাবে ২০৬৭টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮২ জন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৮০১ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৩২ হাজার ৪৯৮ জন, আর বিভিন্ন উপজেলার ৮ হাজার ৩০৩ জন। চট্টগ্রামে করোনায় মারা যাওয়া ৩৮৯ জনের মধ্যে নগরীর ২৮৫ জন আর বিভিন্ন উপজেলার ১০৪ জন ।

এদিকে করোনা বাড়তে থাকায় বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে চট্টগ্রামে সব ধরনের বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102