ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯২৮ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৮৯ হাজার ৫৮৮ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৯২৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৬৩ জন এবং উপজেলায় ৩৬৫ জন। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। এদের মধ্যে ৫ জন উপজেলায় এবং ৩ জন নগরে।

শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪২৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৯৭টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫১৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ১৯৭ জন, বিআইটিআইডি ল্যাবে ১৬২ জন, চমেক ল্যাবে ২১৮ জন এবং সিভাসু ল্যাবে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৬৭ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৪টি নমুনা পরীক্ষা করে ৬২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২৩টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪৭টি নমুনা পরীক্ষা করে ২২ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষা করে ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি। তবে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯৭টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১১৯টি নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102