ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৩৬ , মৃত্যু ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫১ হাজার ১৯ জন। এদিন করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১০১ জন এবং উপজেলায় ৩৫ জন।

শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৬টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৪৩ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে ৩ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৯১টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষা করে ৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এদিন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102