ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ৩ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

ঢাকায় কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ ও দুইটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আলমাস সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক মানস দে বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এ ঘটনায় পুলিশ জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের তিন জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- ইরফানুল হাসান রকি (৩২), আরিফুর রহমান (৩২) ও নজরুল ইসলাম (৩০)।

কোতোয়ালি থানার ওসি মো. জাহিদুল কবির গণমাধ্যমকে বলেন, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হয়। নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102