ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৭৬ বার পঠিত

পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফোজদার আলী ফকিরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস (৩২)। তিনি একই এলাকার মোহাম্মদ সাইদ সফিকের স্ত্রী।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মোহাম্মদ সাইদ সফিকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সাইদ সফি ওই ইউনিয়নের উত্তর বুড়িশ্চর এলাকার মৃত ছিদ্দিক আহাম্মেদের ছেলে।

নিহত গৃহবধূর ভাই মো. ফোরকান যুগান্তরকে বলেন, আমার বোনকে বিয়ের পর থেকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তার ভগ্নিপতি সাইদ শফি দুবাই থাকাকালেও তার বড় বোন আর ভাই মিলে বিভিন্ন সময় আমার বোনকে মারধর করতেন। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশও হয়।

সর্বশেষ গত রাতে আমার বোনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাইদ শফি। পরবর্তী বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি বাড়িতে আসেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহাবুবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102