ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

চট্টগ্রামে বাসায় ফেরার রিকশা থেকে নামিয়ে পথে গৃহবধূকে (২২) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওই গৃহবধূ চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বশাক জানান, শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

সূত্র জানায়, রাঙ্গুনিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও এলাকায় নামেন ওই গৃহবধূ। সেখানে থেকে রিকশায় নগরের চকবাজারের বাসায় যাওয়ার জন্য রওনা হন।

মৌলভী পুকুরপাড় এলাকায় পৌঁছলে তাকে রিকশা থেকে নামিয়ে রাস্তার পাশে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে রাতে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102