ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মা ও দুই সন্তানের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩২ বার পঠিত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েলের আগুনে দগ্ধ মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে।

রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় সংলগ্ন শহীদনগরে ইব্রাহীমের বাসায় মশার কয়েল থেকে আগুন লাগে। ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন-নূর নাহার বেগম (৩০), তার এক বছরের ছেলে মো. মারুফ এবং তিন বছরের মেয়ে ফারিয়া। নূর নাহারের স্বামীর নাম মো. মানিক। দুই ছেলেমেয়েকে নিয়ে শহীদনগর এলাকায় ভাড়া থাকতেন তারা। একই ঘটনায় মো. ইমাম উদ্দিন নামে এক ব্যক্তি দগ্ধ হন। তিনি নিহত নূর নাহারের প্রতিবেশী ছিলেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুনে ছয় মালিকের ছয়টি টিনের বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. মো. রফিকুল ইসলাম জানান, আগুনে মা ও দুই সন্তানের ৯০ শতাংশ পুড়ে যায়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102