ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

চট্টগ্রামের ইপিজেড লেবার কলোনিতে ছুরিকাঘাতে খুন হয়েছেন আবদুর রহিম (৩৫) নামে এক যুবক।

শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে রহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের অনুসারীদের দাবি, দিন কয়েক আগে অখ্যাত একটি মানবাধিকার সংগঠনের সংগঠক হিসাবে যোগ দেন রহিম। এরপর এলাকায় মাদক নির্মূলের ঘোষণা দিলে স্থানীয় মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকেল থেকে একাধিকবার দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এরই জেরে রাতে রহিমের ওপর হামলা হয়। এক সন্তানের জনক রহিম এলাকায় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102