ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুজনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার দুপুর ১২টায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের দরবেশহাট ডিসি সড়কের নুরুল হক চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান বেল্লার বরপাড়ার আবুল হাশেমের ছেলে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তাওহীদ (১৯), অটোরিকশার যাত্রী আধুনগর দক্ষিণ হরিণা মাঝিরপাড়া এলাকার রিদুয়ানুল হকের মেয়ে মরিয়ম জান্নাত ফারিহা (৮)৷

আহতরা হলেন— পুটিবিলা গৌড়স্থান বেল্লার বরপাড়ার মো. ইলিয়াসের ছেলে মোটরসাইকেল আরোহী মো. জিশাদ, চুনতি ৯নং ওয়ার্ডের পানত্রিশা এলাকার মো. পেঠানের ছেলে অটোচালক মো. নাছির উদ্দীন (২৪)। তাৎক্ষণিকভাবে অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলী স্টেশনমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি মিনি ট্রাক ধাক্কা দেয়। পরে ওভারটেক করে পালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকচালক। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তাওহীদ ও অটোযাত্রী মরিয়ম জান্নাত ফারিহা মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লোহাগাড়া থানার এসআই মামোনুর রশিদ জানান, খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102