ads
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে দুই মাদক কারবারির যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৬৩ বার পঠিত

চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় শাহিদা বেগম (৪৫) ও মো. রিফাত (২৩) নামে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) চট্টগ্রাম মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঞাঁ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহিদা বেগম কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বড় বেওলা ইউনিয়নের দরবেশকাটা পূর্বপাড়ার আব্দুর শুক্কুর চৌকিদারের স্ত্রী এবং রিফাত একই এলাকার মজিদের পাড়ার মো.বাবুলের ছেলে।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, ২০২০ সালের কর্ণফুলী থানা এলাকায় ২০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় আদালত আটজনের সাক্ষ্যগ্রহণ করেন। মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শাহিদা বেগম ও রিফাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি বলেন, আসামি রিফাত জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রায়ের সময় আসামি শাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা মূলে পাঠানো হয়েছে কারাগারে।

সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর কর্ণফুলী থানার রাঙ্গাদিয়া সিইউএফএল ১৫ নম্বর ঘাট রোড থেকে ২০ হাজার ইয়াবাসহ শাহিদা বেগম ও মো. রিফাতকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ১ ডিসেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102