ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে নতুন করে ২৪২ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রামে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পেয়েছে। রবিবার এক হাজার ২৭০টি নমুনা পরীক্ষায় ২৪২ জনেরই করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দাই ২০০ জন। জুন মাসের পর গত পাঁচ মাসে চট্টগ্রামে এটিই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

চট্টগ্রামের আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭৭টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১৪ জনের।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৬টি নমুনা পরীক্ষা করে ৫৯ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষা করে নয়জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102