ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামে চট্টগ্রাম প্রতিপক্ষের হামলায় সাবের আহমেদ নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছে। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে সাবেরের দুই পা বিচ্ছিন্ন করে প্রতিপক্ষ। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত সাবেক পুকুরিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ওসি শফিউর কবির বলেন, নিহত সাবেরের সাথে প্রতিবেশী দেলোয়ারের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দেলোয়ারের লোকজন বৃহস্পতিবার রাতে সাবেরের দুই পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি জানান, ঘটনার পর পরই হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে মো. হাসান নামে একজনকে গ্রেফতার করা হয়। বাকি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102