চট্টগ্রামে যুগ্ম দায়রা জজ জহির উদ্দিনকে মারধরের মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলেসহ গ্রেপ্তার দুইজনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে, আলী আকবর ও তার সহযোগী জিসানকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ড চাওয়া হয়। চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানি শেষে তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বুধবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা আউটার রিং রোডে উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় জহির উদ্দিন নামে এক বিচারককে মারধরের ঘটনা ঘটে। এ সময় পুলিশ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন আওয়ামী লীগ নেতা হাজি ইকবালের পুত্র আলী আকবর ও তার সহযোগী হাসান আলী জিসান।
আকবর এবং তার পিতা মধ্যম হালিশহরে যুবলীগ নেতা মহিউদ্দিন হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি।