ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত আরও এক রোগী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত আরও এক রোগীর সন্ধান পাওয়া গেছে। ৩৫ বছর বয়সী ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার এ বিষয়ে নিশ্চিত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সন্ধ্যায় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত না হয়েও এক নারী মিউকরমাইকোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ৩ দিন আগে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। এ নিয়ে চমেক হাসপাতালে তিনজন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

জানা গেছে, নগরীর হালিশহর এলাকার বাসিন্দা ওই নারী অতিরিক্ত ডায়াবেটিসে ভুগছিলেন।

এর আগে গত ২৫ জুলাই চট্টগ্রামে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত নারী রোগী শনাক্ত হয়। কোভিড থেকে সুস্থ হওয়ার পর প্রথমে তার দাঁতব্যথা, এরপর মুখ ফুলে যাওয়া, পরে চোখ ও চোখের আশপাশের জায়গায় লালচে-কালো হয়ে যাওয়ায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সিটিস্ক্যানের পর মিউকরমাইকোসিস শনাক্ত হয়। ওই নারী এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102