চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাইক্রোবাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ার ছদাহা রাজঘাটা এসআই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লোহাগাড়ার সুখছড়ি এলাকার আব্দুল রহমানের ছেলে ওবাদুল হক (৩০) ও পদুয়া ইউনিয়নের জংগল পদুয়া এলাকার মো. ওসমানের ছেলে মো. নোমান (২২)।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রব জানান, সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ার ছদাহা রাজঘাটা এসআই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাইক্রোবাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।