ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার লিংক রোড এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আফছার আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফছার সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা। তিনি নৈশপ্রহরীর চাকরি করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, সকালে সাইকেলযোগে কর্মস্থল থেকে বাসার দিকে যাচ্ছিলেন আফছার। এ সময় লিংক রোড এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (শহর ও যানবাহন) মঞ্জুর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্ঘটনার কোনো সংবাদ আমরা এখনো পাইনি। তাছাড়া ওই এলাকায় আমাদের কোনো সার্জেন্ট নেই। তারপরও এ ধরনের সংবাদ পেলে আমরা ব্যবস্থা নেবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102