ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে মাদরাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৫৮ বার পঠিত

তিনদিনের ব্যবধানে চট্টগ্রামে আরও এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১ টার দিকে নগরীর পাঁচলাইশ থানার পিলখানা এলাকার আলী বিন আবু তালিব মাদরাসা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত মো. আরমান হোসেন (১০) নগরীর মুরাদপুর মির্জারপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।

ওই ছাত্রের মাথায় আঘাতের চিহ্ন আছে। পুলিশ ধারণা করছে এর নেপথ্যে যৌন নিপীড়ন থাকতে পারে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, মাদরাসার ভেতরে সীমানা প্রাচীরের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এরপরই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে, গত শনিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত আল্লামা শাহ সূফী অছিয়র রহমান মাদরাসার ভেতর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102