চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়াকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
হাইকোর্টে ডিসি ও এসপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুউদ্দীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন জমা দেয়া হয়।
১১ই মার্চ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় গৃহীত পদক্ষেপে বিষয়ে জানাতে নির্দেশ দেয়া হয়েছিল। সংশ্লিষ্ট ডিসি, এসপি ও ওসিকে আজ এ বিষয়ে তথ্য দিতে বলা হয়েছিল।
হাইকোর্ট তার আদেশে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে, গ্রেপ্তার ও মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে কিনা এবং ফৌজদারি আইনে মামলা হয়েছে কিনা- এসব বিষয়ে জানাতে নির্দেশ দেয়া হয়।
চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার একটি মাদ্রাসার ছাত্রকে মারধর করে শিক্ষক ইয়াহিয়া। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।