চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় আছমা বেগম (৩৬) নামে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে থানার গোসাইলডাঙ্গা নাছির উদ্দীন কনট্রাকটরের বাড়িতে এ ঘটনা ঘটে।
আছমা বেগম ওই এলাকার বাসিন্দা মঙ্গ মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘শুক্রবার রাতে বন্দর থানা এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে আহত হওয়া মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’