ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে সড়কে অটোরিকশার ওপর উপড়ে পড়লো গাছ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার পঠিত

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টাইগারপাস রেলওয়ে হাইস্কুল এলাকায় সিএনজি অটোরিকশার ওপর একটি শতবর্ষী গাছ উপড়ে পড়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে যায়। একপর্যায়ে গাছটি উপড়ে পড়ে।

এসময় সড়কে চলাচলরত একটি সিএনজি অটোরিকশার ওপর গাছের ডালপালা পড়লে চালক আহত হয়। তবে অটোরিকশায় কোনও যাত্রী ছিল না। গাছ উপড়ে পড়ার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাছটি সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বাংলানিউজকে বলেন, সড়কে একটি বড় গাছ উপড়ে পড়ার খবর পেয়ে সেখানে একটি টিম পাঠানো হয়। তারা গাছটি সরিয়ে নিয়ে সড়ক যান চলাচলের উপযোগী করেছে। এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালক আহত হয়েছে বলে শুনেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102