ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর ছুরিকাঘাতে রাজিয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ ওঠেছে। নিহত রাজিয়া ওই এলাকার আবদুস সাত্তারের স্ত্রী। শনিবার (৭ মে) দিনগত রাত ১০টার দিকে চন্দনাইশ থানাধীন পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত রাজিয়া বেগমকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন রাতে জানিয়েছেন, ‌স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক। দুজনের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো। শনিবার ঝগড়ার এক পর্যায়ে স্বামী ছুরি দিয়ে আঘাত করে রাজিয়া বেগমকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102