ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ১৮ মামলার আসামি সাইফুল গুলিবিদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল (৩২) নামে এক যুবক আহত হয়েছেন।

পুলিশের দাবি, গুলিবিদ্ধ সাইফুল তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি ১৮টি মামলার আসামি। এ সময় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার এশিয়ান হাইওয়ে লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, দিবাগত রাত দেড়টার দিকে লিংক রোড এলাকায় পুলিশের অস্থায়ী তল্লাশিচৌকি দেখে পালানোর চেষ্টা করে সাইফুল। এ সময় সাইফুলকে ধরতে গেলে সে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে।

এ সময় গোলাগুলিতে সন্ত্রাসী সাইফুল গুলিবিদ্ধ হন। আহত হন বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) নাজিমুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও রবিউল হোসেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত সন্ত্রাসী সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় সাইফুলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও তিনটি গুলির খোসা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102