ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬৬ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন।

উপজেলায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাউজানে।
শনিবার (১৪ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৩৩৩টি। আক্রান্তদের মধ্যে ২৯৭ জন মহানগর এলাকায় এবং ১৬৯ জন উপজেলার বাসিন্দা।

চবি ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষা করে ৮৫ জন, বিআইটিআইডি ল্যাবে ৯৩২টি নমুনা পরীক্ষায় ৭৭ জন, চমেক ল্যাবে ৩০২টি নমুনা পরীক্ষায় ৯৮ জন, সিভাসু ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষায় ৭০ জন, ইম্পেরিয়াল ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষায় ৩১ জন, শেভরন ল্যাবে ২৪৬টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬১টি নমুনার মধ্যে ১০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৯টি নমুনার মধ্যে ১১ জন এবং এপিক হেলথ কেয়ারে ১১৫টি নমুনার মধ্যে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ৩৪টি অ্যান্টিজেন টেস্ট করে ৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালীতে ১ জন, আনোয়ারায় ১১ জন, চন্দনাইশে ৬ জন, পটিয়ায় ২ জন, বোয়ালখালীতে ২২ জন, রাউজানে ৫০ জন, ফটিকছড়িতে ২৩ জন, হাটহাজারীতে ৪১ জন, সীতাকুণ্ডে ৮ জন, মিরসরাইয়ে ২ জন এবং সন্দ্বীপ উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ৩ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১১৬ জনের। মোট করোনা আক্রান্ত ৯৪ হাজার ৩৫০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102