ads
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৮৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৯৫ বার পঠিত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৭ জন। এর মধ্যে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানাও রয়েছেন। শনাক্তের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ। তবে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ২৮৩ জন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে দেয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ২৬৭ জন এবং উপজেলায় ২০ জন।

অন্যদিকে, করোনা আক্রান্ত হওয়ার ৩ দিন পর সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি নগরীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে। তাছাড়া কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানাও করোনায় আক্রান্ত হয়ে পার্কভিউ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানালেন নির্বাহী অফিসারের একান্ত সহকারি দীপক চাকমা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102