ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ৩০ মামলায় সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী বিধিনিষেধ চলছে। আর এই ‘লকডাউন’ বাস্তবায়নে চট্টগ্রাম নগরজুড়ে অব্যাহত অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ মে) দিনব্যাপী ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৩০ মামলায় মোট ১৬ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরের খুলশী ও বায়েজিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মামলায় দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত কাজির দেউড়ী, জিইসি, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২ মামলায় ১২ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেন।

আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মামলায় এক হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মেহেবুব, ইনামুল হাছান ও আতিকুর রহমান নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসাধারণকে সচেতন করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘কঠোর লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজও নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে।’

জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

©jagonews24

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102