ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রাম ও বরিশালে ৬ টন পলিথিন জব্দ, আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩২ বার পঠিত

চট্টগ্রাম ও বরিশালে ৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় আটক করা হয়েছে তিনজনকে। জরিমানা করা হয় ৯০ হাজার টাকা।

বরিশাল: পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আড়াইটায় তারা বরিশালের বিমানবন্দর থানা সংলগ্ন রহমাতপুর কামিনী পেট্রোল পাম্পের সামনে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতিতে দুটি পিকআপ থেকে উৎপাদন নিষিদ্ধ সাড়ে ৪ টন পলিথিন জব্দ করা হয়। পিকআপ দুটির একটি ঢাকা থেকে পটুয়াখালীর বাউফলের কালিসুরী বাজার এবং অপরটির পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যাওয়ার কথা ছিল। ঘটনাস্থল থেকে পিকআপ চালক ইউনুস কালু ও মাহমুদুল হাসান এবং চালকের সহকারী মানিক হোসেনকে আটক করা হয়েছে। সোমবার বিকালে আটকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবদানী করের আদালতে হাজির করা হলে চালক কালু ও মাহমুদুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম:
চাক্তাই-খাতুনগঞ্জে অভিযান চালিয়ে দুটি গুদাম থেকে নিষিদ্ধ এক হাজার ৭০০ কেজি পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সোমবার সকালে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি জানান, খাতুনগঞ্জের ওসমানিয়া গলির নামহীন একটি গুদাম এবং ‘রহমান অ্যান্ড ব্রাদার্স’ নামে অপর একটি গুদাম থেকে দেড় টনেরও বেশি (১৭০০ কেজি) পলিথিন জব্দ করা হয়। বিক্রয় নিষিদ্ধ এসব পলিথিন মজুদ করার দায়ে উভয় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102