ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

অনলাইন ডেস্কঃ বুকের ব্যথাজনিত অসুস্থতায় এ কে এম রেজাউল করিম ভূঁইয়া (৬২) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

রেজাউল করিম চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনির বাসিন্দা মৃত নুর আহম্মদের ছেলে। তিনি অর্থঋণ মামলায় ২৫ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ‘গতকাল (রোববার) রেজাউল করিম নামে এক হাজতি অসুস্থতা বোধ করলে তাকে কারাগারের ভেতরের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে আজকে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

©Jagonews

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102