ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রাম চিড়িয়াখানা ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম চিড়িয়াখানা ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) রাতে চিড়িয়াখানা বন্ধের বিষয় নিশ্চিত করেন চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব রুহুল আমিন।

তিনি বলেন, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। নির্দেশনার আলোকে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ থাকবে।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯০ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৯৬ জন। আর চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮৬ জন। মার্চের শুরু থেকেই চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

এদিকে সম্প্রতি দেশে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। একদিনে মৃত্যুর হিসাবে গত সাত মাসে এটিই সর্বোচ্চ প্রাণহানি। এর আগে, গত বছরের ২৬ আগস্ট করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৫৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ১১ হাজার ২৯৫ জনে। এটিই করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে, এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল দুদিন আগে গত ২৯ মার্চ। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ হাজার ১৮১ জন। বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102