ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রাম নগরে গণপরিবহন বন্ধের ডাক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৩ বার পঠিত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া পুনর্নির্ধাণের দাবিতে চট্টগ্রাম মহানগরীতে শনিবার (৬ জুলাই) সকাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০মিনিটে সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জ্বালানির দাম বেড়েছে। এই অবস্থায় আগের ভাড়ায় গাড়ি চালালে পরিবহন মালিকরা লোকসান গুনবে। টাকা সব পেট্রোল পাম্পওয়ালাদের দিয়ে আসতে হবে। তাই ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে আমরা গণপরিবহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছি।’

প্রসঙ্গত, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের আওতায় প্রায় ৬০০ গণপরিবহন আছে। এগুলো নগরের বিভিন্ন রুটে চলাচল করে।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা, ও পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102