চট্রগ্রাম প্রতিনিধি; আজ 16 জানুয়ারি চট্টগ্রাম চন্দনাইশ থানা চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষ থেকে প্রবাসী সেবা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে স্থানীয় গাছবাড়িয়া নিত্যানন্দ গৌর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সম্মানিত সদস্য প্রতিনিধি আবু ইউসুফ মামুনের সার্বিক সহযোগিতায় জান্নাত নির্ঝরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি আই পি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ মেডিকেল অফিসার শাহিন লিটু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্নাত বেলাল, মহিউদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ট্রান্সপোর্ট বিভাগের এমডি ইসমাইল ইমন,
প্রধান অতিথি তার বক্তব্যে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মানবিক সেবামূলক কর্মকান্ড চট্টগ্রাম বিভাগের পাশাপাশি সমগ্র দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠান শেষে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সম্মানিত চেয়ারম্যান ও প্রধান অতিথি জনাব আব্দুল জব্বার চৌধুরী স্থানীয় আলিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও শীতবস্ত্র হস্তান্তর করেন