ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ ইউনিট রোগীতে পরিপূর্ণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত
আহতদের মধ্যে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন শতাধিক মানুষ। ইতোমধ্যে দগ্ধ ও আহত ১৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ জুন) রাত পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালে কোভিড ডেডিকেটেডসহ মোট আইসিইউ বেড ১৯টি। সবগুলো বেডেই অগ্নিকাণ্ডে আহতরা চিকিৎসাধীন আছেন।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, রাতে হাসপাতাল পরিদর্শনে যান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। রাত ২টা ৩০ মিনিটের দিকে তার ব্যক্তিগত সহকারী শাহাদাত শাকিল গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, চট্টগ্রাম মেডিকেলের সব আইসিইউ বেড অগ্নিকাণ্ডে আহত রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে। এ অবস্থায় আইসিইউ সংকট দেখা দিলে রোগীদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) আইসিইউতে নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী আশপাশে থাকা সব সরকারি-বেসরকারি চিকিৎসকদের দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা সেবায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “একসঙ্গে এত মানুষ হাসপাতালে ভর্তি হওয়ায় মানবিক সংকট তৈরি হয়েছে। কর্তব্যরত চিকিৎসকদের ওপর চাপ তৈরি হয়েছে। দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত চিকিৎসক প্রয়োজন। দগ্ধদের চিকিৎসায় সব চিকিৎসককে হাসপাতালে আসার নির্দেশ দিচ্ছি। আপনারা শুধুমাত্র অ্যাপ্রোন পরে চলে আসুন।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102