ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, রোগী ও স্বজনদের ছোটাছুটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের রেডিওলজি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে হাসপাতালের রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শনিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে হাসপাতালের তিন তলার রেডিওলজি বিভাগের ১৫ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। খবর পেয়ে সেখানে যায় চন্দনপুরা ফায়ার সার্ভিসের একটি টিম।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক অং সুই প্রু মারমা বলেন, ‘হাসপাতালের রেডিওলজি বিভাগের পাশে আগুন লেগেছিল। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কেউ জ্বলন্ত সিগারেটের টুকরো ফেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

চন্দনপুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘হাসপাতালের তিনতলার ১৫ নম্বর ওয়ার্ডে আগুন লাগে। সেখানে ফেলে রাখা কিছু প্লাস্টিকের আবর্জনা পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্লাস্টিকের ওপর জ্বলন্ত সিগারেটের টুকরো ফেলায় আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102