ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩০ বার পঠিত

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মোছলেম উদ্দিন আহমদ স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মিজানুর রহমান রাত ১টার দিকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোছলেম উদ্দিন আহমদ ১৯৬৯ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হন। পরে তিনি ওই কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে চট্টগ্রাম শহর শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন মোছলেম উদ্দিন আহমদ। ১৯৭১ সালে তিনি স্বাধীনতাযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন।

২০০৫ সালের ২৩ জুলাই সম্মেলনের মাধ্যমে মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের ৪ নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর ২০১৩ সালে মোছলেম উদ্দিন আহমদকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি করা হয়। তিনি আমৃত্যু চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে দুইবার জাতীয় সংসদ নির্বাচন করে হেরে যান তিনি। বোয়ালখালী আসনের সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ২০২০ সালের ১৩ জানুয়ারি এমপি নির্বাচিত হন মোছলেম উদ্দীন আহমদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102