ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্রগ্রামের আশপাশের চিকিৎসকদের চট্টগ্রাম মেডিকেলে আসার অনুরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে

বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। তাদের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী পুরো হাসপাতাল। আহতদের জন্য জরুরিভাবে প্রয়োজন হয়ে পড়েছে রক্তের।

শনিবার (৪ জুন) রাতে আহতদের চিকিৎসা কার্যক্রম তদারকি করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পোঁছান চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

তিনি আশপাশে থাকা সব সরকারি-বেসরকারি চিকিৎসকদের দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা সেবায় সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, একসঙ্গে এত মানুষ হাসপাতালে ভর্তি হওয়ায় মানবিক সংকট তৈরি হয়েছে। কর্তব্যরত চিকিৎসকদের ওপর চাপ তৈরি হয়েছে। দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত চিকিৎসক প্রয়োজন। দগ্ধদের চিকিৎসায় সব চিকিৎসককে হাসপাতালে আসার নির্দেশ দিচ্ছি। আপনারা শুধুমাত্র অ্যাপ্রোন পরে চলে আসুন।

এদিকে আগুন ও বিস্ফারণে জখম মানুষের জন্য জরুরিভাবে রক্তের প্রয়োজন হয়ে পড়েছে। তাদের সহযোগিতায় এগিয়ে আসছেন স্থানীয় রক্তদাতা এবং বিভিন্ন রক্তদাতা সংগঠনের সদস্যরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও রক্তদানের আহ্বান জানাচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102