ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চতুর্থ বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ানোর আগেই সতর্ক করলেন শ্রাবন্তী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৪৮ বার পঠিত

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে কপালে টিপ, সিঁদুর ও বেনারসি শাড়িতে লাল টুকটুকে বউয়ের সাজে দেখা যায় বুধবার (১২ জানুয়ারি)। স্বাভাবিকভাবে এ সাজে দেখার পর যে কেউ বলবেন, চতুর্থবার হয়তো বিয়ের পিঁড়িতে বসছেন এই অভিনেত্রী। কিন্তু এ নিয়ে বিয়ের গুঞ্জন ছড়ানোর আগেই বিষয়টি সতর্ক করেছেন শ্রাবন্তী।

বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে সাত সেকেন্ডর একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই নতুন বউয়ের সাজে দেখা যায় তাকে। আলোচনা-সমালোচনা শুরু হওয়া কিংবা গুজব ছড়ানোর আগেই ভিডিওর ওপর স্পষ্ট করে জানিয়ে দেন, ‘শুটিং মুড’। অর্থাৎ শুটিং সেট থেকে ভিডিওটি তৈরি করেছেন নায়িকা।

ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর পেছনে শুটিং সেট প্রস্তুত করা হচ্ছে। যা থেকে এটা স্পষ্ট, নায়িকা শুটিংয়ের জন্য প্রস্তুত হয়ে আছেন।

এরপর ১১ সেকেন্ডের আরও একটি ভিডিও পোস্ট করেন শ্রাবন্তী। সেখানে ভিডিওর ওপর লেখা, ‘শুটিং ডে’। আর ক্যাপশনে লেখা, নতুন সিনেমা। অর্থাৎ, নতুন সিনেমার শুটিংয়ে তার চরিত্রের সাজে ভিডিওগুলো তৈরি করেছেন তিনি।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, শ্রাবন্তীকে নির্মাতা অয়ন দের ‘ভয় পেয়ো না’ সিনেমায় দেখবেন দর্শকরা। এতে ‘তমসা’ চরিত্রে অভিনয় করবেন তিনি। আর তার বিপরীতে সুশান্ত চরিত্রে দেখা যাবে ওমকে। দর্শকরা তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখতে পাবেন।

প্রসঙ্গত, গত বছর তৃতীয়বার সাতপাকে বাধা পড়েন শ্রাবন্তী। কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি, সেপ্টেম্বরেই বিচ্ছেদ হয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102