রাজবাড়ীতে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ রোববার (১৪ মার্চ) আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত মো. আবদুল গফুর (৫৬) সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত একামুদ্দির ছেলে।
মামলার এজাহার সূত্রে গেছে, আবদুল গফুর দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। গত ৭ মার্চ (রোববার) ওই ছাত্রীর বাবা রিকশা নিয়ে ও মা ভবদিয়া একটি কারখানায় কাজ করতে বের হলে তাকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ৯ মার্চ (মঙ্গলবার) অসুস্থবোধ করলে মাকে ধর্ষণের বিষয়টি খুলে বলেন।
শনিবার (১৩ মার্চ) ওই ছাত্রী ফের অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একই দিন আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, অভিযুক্ত গফুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।