ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চবিতে ছাত্রী নিপীড়নের ঘটনায় আরও একজন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫৮ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এনিয়ে এই ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হলেন।

আজ বিকেলে চট্টগ্রাম নগরীর বদ্দারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী কলেজের সাবেক ছাত্র এবং তার পিতার নাম শামসুল গাজী।

শনিবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের র‌্যাব-৭।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক যাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গত ২২ জুলাই রাতে হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আজিম (২৩), হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নুর হোসেন শাওন (২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ রানাকে (২২) আটক করা হয়।

আটককৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102