ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চবি ক্রিমিনোলজি বিভাগের সঙ্গে পুলিশ স্টাফ কলেজের সমঝোতা স্মারক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৬১ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের (চবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ।

রোববার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় সমঝোতা স্মারকের কপি চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের নিকট হস্তান্তর করেন বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডিআইজি এসএম আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুলিশ স্টাফ কলেজের রেক্টর অ্যাডিশনাল আইজিপি ড. মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, স্টাফ কলেজের ভাইস রেক্টর ডিআইজি রেজাউল হক বক্তব্য রাখেন।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন এডিশনাল ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার সিয়াম রহমান।
অনুষ্ঠানে স্টাফ কলেজের বিভিন্ন উইং এর ডিরেক্টরগণ উপস্থিত ছিলেন। এছাড়া এডিশনাল ডিআইজি মতিউর রহমান, গোলাম রসুল, ডিআইজি সোহেল রানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মো. বিন কাশেম ও বেতবুনিয়ার কমান্ড্যান্ট ড. এমএ সোবহান উপস্থিত ছিলেন।

এ সমঝোতার আওতায় চবি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ, ইন্টার্নশিপ, গবেষণা সহকারী হিসেবে কাজ করার সুযোগ বাড়বে এবং দেশি বিদেশী কনফারেন্স ও গবেষণাধর্মী কার্যক্রমে অংশগ্রহণের দ্বার উন্মোচিত হবে জানান বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102