ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চমেকে রোগীর স্বজনের মোবাইল-টাকা চুরি, দুই নারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত
চট্টগ্রাম মেডিকেল কলেজ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে রোগীর স্বজনের কাছ থেকে মোবাইল ও টাকা চুরির অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুই নারী হলেন- তাসলিমা আক্তার (২২) ও রওশন আরা বেগম (৩৫)। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আশেক জানান, শনিবার দুপুরে হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কিনছিলেন এক রোগীর স্বজন। এসময় তার ভ্যানিটি ব্যাগ থেকে কৌশলে চেইন খুলে মোবাইল ও দুই হাজার ৩৮০ টাকা চুরির ঘটনা ঘটে।

তিনি আরও জানান, পরে বিষয়টি পুলিশ ফাঁড়িতে জানালে দ্রুত অভিযান চালিয়ে হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ওই রোগীর মোবাইল ও চুরি যাওয়া টাকা উদ্ধার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102