ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চমেক হাসপাতালে রক্তের জন্য হাহাকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কমপক্ষে দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ডিপোর কর্মীদের পাশাপাশি পুলিশ সদস্য, আনসার ও আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন।

আহতদের মধ্যে শতাধিক লোককে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিলধারণের ঠাঁই নেই চমেক হাসপাতালে। একটু পরপর সাইরেন বাজিয়ে আসছে অ্যাম্বুলেন্স। আহতদের পাশাপাশি তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের চারপাশ।

আহত রোগীদের জন্য রক্তের হাহাকার দেখা দিয়েছে চমেক হাসপাতালের জরুরি বিভাগে। বিশেষ করে এবি পজেটিভ, ও নেগেটিভ এবং এ নেগেটিভ রক্তের চাহিদা বেশি। স্বেচ্ছাসেবকরা প্ল্যাকার্ড হাতে নেগেটিভ রক্তের প্রয়োজন লেখা কাগজ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছেন এবং রক্তের প্রয়োজন জানিয়ে রেডক্রিসেন্টের সদস্যরাও হ্যান্ডমাইকে একের পর এক ঘোষণা দিয়ে যাচ্ছেন। একইসঙ্গে আহতদের সাহায্যে চমেক হাসপাতালে শতশত স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষও যোগ দিয়েছেন এবং বিনামূল্যেও ওষুধ বিতরণ করা হচ্ছে।
জানা যায়, এই ঘটনায় চট্টগ্রামের সকল চিকিৎসকসহ চিকিৎসাসেবায় জড়িততে স্ব স্ব কর্মস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। তিনি নিজেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়েছেন।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। রক্তাদাতারা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। সবমিলিয়ে হাসপাতাল অনেকটা লোকারণ্য হয়ে উঠেছে।

শনিবার রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে প্রথমে আগুন লাগে। এরপর বিস্ফোরণ হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102