ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

চেক ডিজঅনার সংক্রান্ত এক মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। ফলে তার জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন নতুন দিন ধার্য করেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৪ আগস্ট নাটক ‘জীবন সুন্দর হোক’ নির্মাণের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে একটি চুক্তি করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। চুক্তি অনুযায়ী রিয়াজ চয়নিকাকে ২ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তীতে চয়নিকা ২০১২ সালের ৩০ অক্টোবর সমপরিমাণ অর্থের একটি চেক প্রদান করেন।

তবে নাটক নির্মাণ না করায় এবং একাধিকবার চেক নগদায়নের চেষ্টা ব্যর্থ হওয়ায় রিয়াজ ২০১৩ সালের ১৪ মে ঢাকায় আদালতে মামলা দায়ের করেন। মামলার পর ২০১৪ সালের ২ জুন চয়নিকা চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। মামলাটি ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয় এবং ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

প্রযোজকের দাবি, নাটক না নির্মাণ করে এবং টাকা ফেরত না দিয়ে চয়নিকা প্রতারণা করেছেন।

মামলার প্রেক্ষিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যেই বর্তমানে গ্রেফতারি পরোয়ানা জারি হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102