ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চরফ্যাশনে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ৪৬ বার পঠিত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশন উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার নীলকমল ইউনিয়নের মুন্সিরহাট বাজারে বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হাওলাদার ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের দিন উভয় পক্ষ দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় উভয় গ্রুপের বাগবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়। এদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের অভিযোগ, তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বর্তমান ইউপি চেয়ারম্যান আলমগীর গ্রুপের লোকজন তাদের ওপর হামলা চালায়।

এদিকে ইউপি চেয়ারম্যান আলমগীর পক্ষের আহতদের অভিযোগ জানান, বর্তমান চেয়ারম্যান আলমগীর দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে লিখন চেয়ারম্যান গ্রুপের লোকজন আতর্কিত হামলা চালায়। এতে তাদের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে দুলালহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এ দুই গ্রুপের সঙ্গে উত্তেজনা বিরাজ করছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102