ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চরফ্যাশনে ভোটকেন্দ্রের বাইরে দুপক্ষে সংঘর্ষ-গুলি, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

ভোলার চরফ্যাশনে ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলিতে মনির (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ সোমবার (২১ জুন) সকালে উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বাশাক একজনের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হন মনির। তাঁকে চরফ্যাশন ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কিছুক্ষণ পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সূত্র জানায়, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার বলেন, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। পুলিশের গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

#kalerkantho

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102